২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:১০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে জনতা ব্যাংক PLC শাখার বিরল অর্জন: সম্পূর্ণ খেলাপি ঋণ-মুক্ত হয়ে সেবায় নতুন দৃষ্টান্ত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৫, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার আর্থসামাজিক উন্নয়নে জনতা ব্যাংক PLC এর টেকনাফ শাখা ইতোমধ্যেই একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। সম্প্রতি শাখাটির অর্জনে যুক্ত হয়েছে এক অনন্য মাইলফলক শাখাটি বর্তমানে সম্পূর্ণ খেলাপি ঋণ-মুক্ত। সরকারি ব্যাংকের ক্ষেত্রে এমন সাফল্য অত্যন্ত বিরল, যা টেকনাফ শাখাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছে।

শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, টেকনাফ এলাকার মানুষের প্রতি আমাদের ব্যাংকের দায়িত্ব খুবই গভীর। স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমেই গ্রাহকের আস্থা অর্জন করা যায়। নিয়মিত মনিটরিং, পরামর্শ ও গ্রাহকসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা শাখাটিকে সম্পূর্ণ খেলাপি ঋণ-মুক্ত রাখতে সক্ষম হয়েছি। এটি আমাদের টিমের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের দায়িত্বশীলতার যৌথ ফল।

তিনি আরো বলেন, নগদ লেনদেন, রেমিট্যান্স, অনলাইন ব্যাংকিং, BEFTN/NPSB, RTGS  এবং ডিজিটাল সেবায় দ্রুত, নিরাপদ ও ঝামেলাবিহীন সেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। টেকনাফের প্রতিটি গ্রাহক যেন আধুনিক ব্যাংকিং সুবিধা পান-এটাই আমাদের প্রথম অগ্রাধিকার।

টেকনাফ শাখা সাম্প্রতিক সময়ে গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু আধুনিক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে—দ্রুত ক্যাশ লেনদেন ও চেক নিষ্পত্তি, রেমিট্যান্সের যাচাই ও বিতরণে সর্বোচ্চ গতি BEFTN/NPSB, RTGS অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রাহকবান্ধব কাউন্টার ও সমস্যা সমাধানের বিশেষ ডেস্ক, শাখার অভ্যন্তরে সুশৃঙ্খল ও নিরাপদ সেবা পরিবেশ, বিশেষ করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত, নির্ভুল ও নিরাপদভাবে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে শাখাটি বিশেষ সুনাম অর্জন করেছে। সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে প্রেরিত অর্থ তাৎক্ষণিকভাবে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়।

জনতা ব্যাংক PLC এর নীতিমালা অনুযায়ী শাখাটি AML/CFT কমপ্লায়েন্স, ডাটা সুরক্ষা এবং আর্থিক শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করে। ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে কর্মীরা সময়ানুবর্তী, পেশাদার ও গ্রাহকবান্ধব আচরণ প্রদর্শন করছেন—যা শাখাটিকে গ্রাহকদের কাছে আরও আস্থাশীল করেছে।

টেকনাফের অর্থনীতি মূলত মাছ ধরা, সীমান্ত বাণিজ্য, LP গ্যাস ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা, পর্যটন ব্যবসা। এই প্রতিটি খাতে সহজ শর্তে ঋণ, বিনিয়োগ সহায়তা এবং আধুনিক ব্যাংকিং সুবিধা দিয়ে জনতা ব্যাংক স্থানীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

ব্যবস্থাপক জানান, শাখাটিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যেই প্রক্রিয়াধীন—ডিজিটাল লেনদেনে আরও গতি ও নিরাপত্তা যুক্ত করা। গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার। রেমিট্যান্স সেবা আরও দ্রুত করা। ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা প্রোগ্রাম। শাখার অবকাঠামো উন্নয়ন।

তিনি আরো বলেন, টেকনাফের মানুষের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, সেবা, নৈতিকতা ও সুশাসনে টেকনাফ শাখা দেশের অন্যতম সেরা উদাহরণ হয়ে উঠুক।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত