২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে রেললাইনে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ, স্বামী পলাতক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২২, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের খালিসা রেল ব্রিজ সংলগ্ন উত্তর পাশে রেললাইনে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামীসহ শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে ।

নিহত সীমা আক্তার ছয়সূতী ইউনিয়নের খালিসা রেল ব্রিজ সংলগ্নে সালমান কান্দি গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। সে একই ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের মো. শানু খাঁ-এর মেয়ে। নিহতে দেড় বছরের একটি শিশু বাচ্চা রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ খ্রি.) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কুলিয়ারচর রেললাইনের কুলিয়ারচর উপজেলার খালিসা রেল ব্রিজ সংলগ্নে দ্বিখন্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। আর এ ঘটনা ঘিরে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সীমা ও তার স্বামী শাহিনের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। গতকালই সীমা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। এর ঠিক পরদিনই তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বড় বোন রিমা আক্তার বলেন, “আমার বােন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্লিতভাবে হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছে।” এ ঘটনায় স্বামী শাহিনসহ তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নিহতের বাবা মো. শানু খাঁ ও মামা মাে. মাসুম মিয়া একই অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “সীমার সংসার জীবন সুখের ছিল না। জামাই ও তার পরিবারের বিরুদ্ধে আমরা আগে থেকেই অভিযােগ করেছিলাম। আমাদের বিশ্বাস, তাকে পরিকল্লিতভাবে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানায়ও জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরমুক্তিযোদ্ধা সখিনা বেগমকে ঈদ উপহার দিলেন বাজিতপুরের ইউএনও ফারশিদ বিন এনাম

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুলবল টুর্ণামেন্ট সম্পন্ন

কিশোরগঞ্জে বিপিজেএফ’র জেলা কমিটি গঠন

কমলনগরে সৎ দক্ষ শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

নান্দাইলে একজন মাঠ কর্মকর্তা দিয়ে চলছে কৃষি সেবা

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

হোসেনপুরে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ প্রতিবাদ করায় মারধোর: বৃদ্ধাসহ আহত ৪জন

কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং