১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১১, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মোঃ কাউসার (৭) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। নিহত মো. কাউসার (৭) কুলিয়ারচর রামদী ইউনিয়নের পীরপুর মধ্যপাড়া গ্রামের নুরজামানের বড় ছেলে। সে স্থানীয় চৌমুরি বাজার ‘আব্দুল আহাদ তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

রবিবার (১১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) দুপুর একটার দিকে কুলিয়ারচর টু সরারচর সড়কের পীরপুর সাদা বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিকশা ও অটো চালক কে আটক করেছে স্থানীয়রা।

আটক অটোরিকশা চালক খায়রুল ইসলাম (২৭) বলেন, আমি স্কুলের কয়েকজন পরীক্ষার্থী নিয়ে কুলিয়ারচর যাওয়ার পথে পীরপুর সাদা বাড়ির সামনে আসলে বাচ্চাটি দৌড় দিয়ে আমার গাড়ির চাকার নিচে এসে পড়ে । চাকার নিচে পড়ায় সাথে সাথে সে মারা যায়। চালক বলেন, রাস্তার অপর পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় থাকায় আমি বাচ্চাটিকে দেখিনি, বাচ্চাটিও আমার গাড়ি দেখেনি। হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালক খায়রুল ইসলাম (২৭) পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের জহরপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহ কালাম বলেন, ঘটনাস্থলের পাশেই হতদরিদ্র প্রকল্পের মাটির কাজ করাচ্ছিলাম। হঠাৎ শব্দ পেয়ে এসে দেখি অটোরিকশা চাপায়, ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরামর্শক্রমে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান

করোনায় লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরের মৃত্যু

নান্দাইলে এডভোকেট আবদুল হাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুলিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ শুভ উদ্বোধন

কি‌শোরগ‌ঞ্জে রিটন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার

নান্দাইলে আব্দুস সালামের সহধর্মীনির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

মদনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা