১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৪৭ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সংগঠনসমূহ এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ) বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট মশিউর রহমান, পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হান্নান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন খান শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা যুব দলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাজিম উদ্দিন, পৌর যুব দলের আহবায়ক মাসুদ রানা প্রমুখ। সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত

রামগতি পৌরসভায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

স্বল্প সময়ে অধিক লাভ, ‘কপি’ চাষে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্রের চাষীরা

কুলিয়ারচর মাঠ প্রশাসন কর্মচারীদের মাসব্যাপী পূর্ণ দিবস কর্ম বিরতি শুরু

রামগঞ্জে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

৬ দিনের সফরে নির্বাচনী এলাকায় এমপি মো. আবদুল্লাহ আল মামুন

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডক্লাবের শুভ উদ্বোধন

তাড়াইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও দু’সন্তান নিহত