নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: টেকনাফে “মৌলভীবাজার একতার বন্ধন”এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬ইং) বিকেলে মৌলভীবাজার স্টেশন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান বক্তা বেলাল উদ্দিন মেম্বার (২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্ঠা আইডিয়াল একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষক জামাল হোসাইন বি এ , বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং জমিরিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী।
এছাড়াও উপস্থিত ছিলেন একতার বন্ধনের উপদেষ্টা নুরুল আমিন, মাওলানা শাহ আলম, টেকনাফ উপজেলা বিএনপির তাতী দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম হৃদয়, বিএনপি নেতা সিরাজুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দলের হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক গিয়াস উদ্দিন হায়দার শামীম, সাংবাদিক আলতাফ হোসেন, সাব্বির আহমদ, সোলতান আহমদ, খোরশেদ আলমসহ আরও অনেকে।
সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, কার্যকরী পরিষদের সদস্য বদি আলম, বেলাল উদ্দিন, আবসার উদ্দিন জয়, জালাল উদ্দিন এবং সিনিয়র সদস্য আব্দুর রহমান, রমজান আলী, বেলাল উদ্দিন, জাফর আলম, ইসমাইলসহ সকল সদস্যবৃন্দ।
ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে অবস্থানরত উপদেষ্টা আবদুল করিম (দুবাই প্রবাসী), এফ. এ সোহেল চৌধুরী, হাজ্বী দেলোয়ার এবং সদস্য নুর বশর, মাইন উদ্দিন, মাইন উদ্দিন (২), ফায়সাল, শিবলীসহ সকল প্রবাসী ও স্থানীয় সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, আজকের এই পবিত্র ইফতার মাহফিল শুধু আহারের আয়োজন নয়-এটি আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য বন্ধন। মৌলভীবাজার একতার বন্ধন সবসময় মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ভালো কাজের পথে কিছু বাধা বা ষড়যন্ত্র আসতেই পারে, কিন্তু সত্য ও মানবতার পথ কখনো থেমে থাকে না। আমাদের ঐক্য, সততা ও ভালোবাসাই সকল বিভেদ দূর করার শক্তি।
তিনি আরও বলেন, আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি, সমাজের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করি। আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন এবং এই বন্ধন অটুট রাখুন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















