১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৫০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে নবাগত ইউএনও তানজিলা আখতার এর মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ

মো ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সাথে বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার তাড়াইলে তার দায়িত্ব পালন, সেবা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, দাপ্তরিক স্বচ্ছতা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তাড়াইলের মানুষের কল্যাণে আন্তরিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছ প্রশাসনই আমার মূল লক্ষ্য।

এসময় উপজেলায় উপস্থিত বীরমুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা, স্থানীয় সমস্যাবলী, উন্নয়ন প্রত্যাশা ও নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন-জনগণ সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করে তাড়াইলের উন্নয়ন যাত্রাকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন।
সাংবাদিকবৃন্দ স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যপ্রবাহের ওপর গুরুত্ব আরোপ করে, উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। শেষে আয়োজক উপজেলা প্রশাসন নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তাড়াইলের সার্বিক উন্নয়নে নিবিড় সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত
নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন ॥ থানায় মামলা

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন ॥ থানায় মামলা

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামগঞ্জে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রামগতিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

রামগতিতে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

ইউপি নির্বাচন: রায়পুর প্রশাসনে প্রার্থীদের একরাশ অভিযোগ

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

লক্ষ্মীপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ