২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৪ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: তানিয়া রব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এই জন্য কি আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি? বুধবার বিকেলে ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডি’র আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‎তিনি আরো বলেন, রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ডেইজিংয়ের কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। একটি পক্ষ তা করতে দেননি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি গুরুত্বের সাথে দেখেনি। এখন নদীবাধ প্রকল্পের বরাদ্দের নামে লুটপাট হচ্ছে। আমরা সবাই জানি কারা করছে এ লুটপাট ও চাঁদাবাজি। আ স ম রব বহু বছর আগ থেকে দেশের উচ্চ কক্ষ ও নিন্ম কক্ষ শ্রেণীতে ভাগ করার প্রস্তাব করেন; আজ সকল দল সেই প্রস্তাবকে সমর্থন করছেন। আ স ম রবের সেই স্বপ্নই ছিলো দেশের মানুষের মুক্তির উন্নয়নের চিন্তা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ফ্যাসিস্ট মুক্ত করলেও এখন লোভে পড়ে একটি পক্ষ লুটপাটে ব্যস্ত রয়েছেন; এটা লজ্জা বিষয়। রামগতি-কমলনগর নিয়ে আ স ম যেই উন্নয়নের স্বপ্ন দেখেছে এখন তা বাস্তবায়নের পথে। মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক আ স ম রব। এটা আপনাদের জন্য গৌরবের বিষ। রামগতি কমলনগরের এ গৌরব ধরে রাখার দায়িত্ব আপনাদের। এ জন্য জনগনের প্রয়োজনে দেশের স্বার্থে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

‎উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মমিল উল্লাহর সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকাশ চন্দ্র সাহা ‎সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা, আবদুল বাতেন বিপ্লব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন বেলাল, রামগতি উপজেলার সাধারণ সম্পাদক, লোকমান হোসেন বাবলু ও যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলালসহ প্রমূখ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম

রামগতিতে মানবাধিকার কমিশনের অভিষেক অনুষ্ঠিত

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গরু বিতরণ করেন এমপি তুহিন

পাকুন্দিয়ায় ৫০পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

রামগতি-কমলনগরবাসী সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় 

সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না : লক্ষ্মীপুরে এমপি নয়ন

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি আর নেই

লক্ষ্মীপুরে মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

রামগতিতে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি বিতরণ