৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ৫০পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৫, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তাসলিমা আক্তার (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে পাকুন্দিয়া পৌর এলাকার গরুর হাট পাইক লক্ষীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ মার্চ) দুপুরে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত তাসলিমা আক্তার পৌর এলাকার পাইক লক্ষীয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে এসআই শেখ মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পাকুন্দিয়া পৌর এলাকার গরুর হাট পাইক লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি অনেক দিন ধরেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারায়োর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তাসলিমা আক্তারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

নান্দাইলে টিচার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

কমলনগরে ৪ ইটভাটা মালিকের জরিমানা ও চিমনি অপসারণ

পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

নান্দাইলে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার