৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৩৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-ও ২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার এবং পেঁয়াজ চাষের বীজ ও নগদ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

এসময় উপজেলার ৯শ জন কৃষক-কৃষাণীকে আমন ধান চাষের জন্য বীজ ও সার এবং পেঁয়াজ চাষের জন্য ৮০ জন কৃষককে বীজ ও নগদ সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামগতিতে যুবদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক দেহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

রামগতির বাংলা ইটভাটা বন্ধে অর্ধ লক্ষ শ্রমিক বেকারত্বের ঝুকিতে

তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত

দীর্ঘ ১০বছর পর একসাথে ৪সন্তানের জন্ম দিলেন কুলিয়ারচরের লাকী