৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।

পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের বীরশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে পাকুন্দিয়া সরকারী মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন, শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত; ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখ- হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীরযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে সহায় সম্বলহীনদের মধ্যে এককালীন অনুদান প্রদান

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু

নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাইকে কুপালো প্রেমিকার চাচা ॥ আটক ৩

কমলনগরে বিবাহিত-অছাত্র দিয়ে কমিটি দেয়ায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: চাঁদের হাসি ফুটে উঠুক সমানতালে

কুলিয়ারচরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আলোচনা সভা

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

রামগতিতে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা

বিশিষ্টজনদের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার