১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৫, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ

মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে অভিযানটি চালায় পাকুন্দিয়া থানার পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আকরাম হোসেন (২১), একই গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) ও পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের নয়ন মিয়ার ছেলে আবু সালেক তপু (২২)। তাদের কাছ থেকে একটি বড় রামদা, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মোড়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাত ২টার দিকে অভিযান চালায়। এ সময় তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

এব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের সৈয়দ কিবরিয়া জামান

করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা

নান্দাইলে দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক উচ্ছেদের অভিযোগ

রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

রামগতিতে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা

রামগতিতে উপজেলা ছাত্রদল সদস্য সচিব এর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইটনায় সোনালী ফসলে ভরা আমনের মাঠ মাড়াই ও কর্তনে ব্যস্ত কৃষক

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা

রামগতিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত