৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:২৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

প্রধানমন্ত্রী থাকবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে… এমপি আফজাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১০, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে নিকলী কেন্দ্রীয় ইদগাহ মাঠে স্মরণকালের সর্ববৃহৎ এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।ব্যান্ড পার্টি সহকারে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন।

নিকলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও নিকলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. আসাদুল হক লিটনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এড. সাইফুল হক খান সাজন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ নেতা, নিকলী উপজেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল-আমিন, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, নিকলী উপজেলা যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহমেদ শরীফ প্রমুখ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী থাকবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আরো বলেন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে হবে সংসদ ভেঙে দিতে হবে এর পর তারা নির্বাচনে আসবে। জামায়াত বিএনপি জাতীয় পার্টি ২৯ বছার ক্ষমতায় ছিলেন কোন লাভ হয় নাই। যারা দেশকে ভালবাসে না, যারা মানুষ কে ভালবাসে না, তাদের নেতৃত্বে দেশের উন্নয়ন হতে পারে না। একমাত্র সম্ভব জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা বলিষ্ঠ নেতৃত্ব ও সততার মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শুরু করেছে।নির্বাচন হবে প্রত্যেক মা বোনদের কে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। বিএনপি আসলো কি আসলো না সেটা আমাদের দেখার বিষয় না, বিএনপি যদি না আসে তারা আবার পতন হবে। ২০১৪ সালে ভুল করে তারা যে পতন হয়েছে নির্বাচনে না এসে এ বছর ও যদি নির্বাচনে না আসে তারা বিএনপি নামক দল বিলুপ্ত হয়ে যাবে। তারা এই দেশে আর কোনদিন নেতৃত্ব দিতে পারবে না। আমরা চাই তারা আসোক যদি না আসে বাংলাদেশে অনেক দল আছে সকল দলকে নিয়ে আমরা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিব।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব

ইটনা উপজেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে পরিণত করতে হবে—এমপি তৌফিক

কমলনগরে কৃষি মেলার উদ্বোধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু মোহনা

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কমলনগরে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

মেঘনায় বিলীন হচ্ছে রামগতি-কমলনগরের বিস্তৃর্ণ জনপদ