১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৪৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মামা নিহতের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগ্নে জাহেদুল হক মহসিন মিয়াকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২.৩০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তাঁর ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন। গ্রেপ্তারকৃত মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের (বড়পুল এলাকা) শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে মামার বাড়িতে বসবাস করে আসছিল। মামা আফজাল হোসেন রায়হানের সঙ্গে ভাগ্নের জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের বাগবিত-া হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে হঠাৎ ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করতে থাকে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক মহসিন পলাতক ছিল। এ ঘটনায় গত শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে জাহেদুল হক মহসিনসহ দুইজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তাঁর ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে (১৬ এপ্রিল) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে চর পাগলা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা’র ৪০ বৎসর পুর্তি অনুষ্ঠান

তাড়াইলে হত্যা মামলার আসামিদের বাড়ীঘর ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জ পাগলা মসজিদ পরিচালনা বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে মন্দির ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০১)

রামগতিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

কিশোরগঞ্জ ঔষুধ প্রতিনিধিদের সাথে ফাতেমা হসপিটালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে হেফজখানা নির্মান কাজে বাধা, দু’পক্ষের হামলায় আহত-৭

রামগতিতে হেফজখানা নির্মান কাজে বাধা, দু’পক্ষের হামলায় আহত-৭

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন