২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৪৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৮, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবরোধ রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (১৭ জুলাই) বিকেলে সদর উপজেলা চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সামনে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

এ সময় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় আবারও সড়ক অবরোধের হুমকি দেন তারা।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত নোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫), তার স্ত্রী মরিয়ম আক্তার (৪৮), তিন মেয়ে মোছা. মনিরা আক্তার (২১), মোছা. হুমাইরা (১৮) মোছা. সামিরা আক্তার (১২) এবং দুই ছেলে নোমান মিয়া (২০) ও তানভীর মিয়ার (১৫) ওপর হামলা চালায় পাশের বাড়ির রেজাউল করিম রেণু।

প্রধান শিক্ষক মোস্তাফিজুরের সঙ্গে পাশের বাড়ির রেজাউল করিম রেণুর জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকাল ৭টার দিকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের লোকজনের ওপর হামলা হয়। হামলায় সাতজন গুরুতর আহত হন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বাচ্চু বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলেও নেয়নি। ওসি অসুস্থ কিন্তু অন্যরা মামলা এফআইআর করতে টালবাহানা করছেন। আমি প্রশাসনকে অনুরোধ করবো সন্ত্রাসী রেজাউল করিম রেণুদের গ্রেফতারের পর বিচারের মুখোমুখি করা হোক। তা না হলে এলাকাবাসীকে নিয়ে আগামীতে বৃহত্তর পরিসরে সড়ক অবরোধসহ যেকোনো আন্দোলন চালিয়ে যাবো।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রামগতিতে শিক্ষকদের অবহেলায় ৯ শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত

সোনালী আঁশ এখন কৃষকের গলার ফাঁস

রামগতিতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র

৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা