২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বিদ্যুৎ বিরম্ভনায় নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘন্টা ঘন্টায় পল্লীবিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। অসহ্য গরমে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে দিন রাতে প্রায় বেশির ভাগ সময় ধরেই থাকছে না বিদ্যুৎ। মঙ্গলবার সকাল থেকেই রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘন ঘন ৮-১০ বার লোডশেডিং করা হচ্ছে।

গ্রাহকরা বলছেন পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। পাকুন্দিয়া পৌর সদরে বিদ্যুৎ একটু ভাল থাকলেও গ্রামে ঘন্টার ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। ফলে চরম দুর্ভুগের স্বীকার হচ্ছেন উপজেলার পল্লীবিদ্যুতের হাজার হাজার গ্রাহকরা। ব্যহত হচ্ছে সেচ কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা যায় গত কয়েক বছর ধরে উপজেলার পল্লীবিদ্যুতের লোডশেডিংয়ের বৃদ্ধি পেয়েছে। পৌর শহরে কম লোডশেডিং করা হলেও গ্রাম অঞ্চলে ঘন্টার ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ।

এদিকে প্রচন্ড তাপদাহ, ভেপসা গরম আবার সেই সাথে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।

উপজেলার চরকুর্শা এলাকার পল্লীবিদ্যুতের গ্রাহক মো. আমিনুল ইসলাম বলেন, গ্রামে একবার বিদ্যুৎ চলে গেলে যেন আসার কোন সময় থাকে না। এক-দেড় ঘন্টা পড়ে এলেও কিছু সময় পর আবার চলে যায়। বিদ্যুৎ না থাকায় এবং অসহ্য গরমে মানুষ রাতে শান্তি মত ঘুমাইতে পারতাছে না’ শিক্ষার্থীদের পড়ালেখা ব্যহত হচ্ছে।

এব্যাপারে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসে ডিজিএম মো. শহিদুল আলম বলেন চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় গ্রামে লোডশেডিং করা হচ্ছে। আশা করছি লোডশেডিংয়ের সমস্যার সমাধান হয়ে যাবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

কুলিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত

পাকুন্দিয়ার পুটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলন ৫০০ মানুষ

রামগতিতে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

রামগতিতে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের উদ্বোধন

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

কমলনগরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়

নান্দাইলে নিরীহ পরিবারের জায়গা ও মালামাল উদ্ধারের দাবীতে সাংবাদিক সম্মেলন