১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৩৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ভৈরবে ইউপি চেয়ারম্যানকে হয়রানির প্রতিবাদে ও দায়িত্ব পূর্নবহালের দাবিতে এলাকাবাসী মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৩০, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

রাজিবুল ইসলাম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে হয়রানির প্রতিবাদে ও দায়িত্ব পূর্ণবহালের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে শিমুলকান্দি হাইস্কুলের সামনে রাস্তায় এলাকার সাধারণ মানুষ এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় ইউনিয়নবাসী একটি মিছিলও করে। তাদের দাবি চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রশাসনের হয়রানী বন্ধসহ তাকে তার দায়িত্বে পূর্ণবহাল করতে হবে। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ওরফে আল-আমিন জোর করে প্যানেল চেয়ারম্যান হয়ে ষড়যন্ত্র করে তাকে হয়রানী করতে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়েছেন এলাকাবাসীর দাবি। মামলার পর চেয়ারম্যান মিজানুর রহমান দীর্ঘ কয়েকমাস জেল খেটে জামিনে বেরিয়ে আসলে খোরশেদ আলম তার দল বিএনপি’র প্রভাব খাটিয়ে তাকে তার দায়িত্ব বুঝিয়ে না দিয়ে চেয়ারম্যানকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। পরে চেয়ারম্যান মিজানুর রহমান প্রশাসনের সহযোগীতা না পেয়ে উচ্চ আদালতে মামলা করে। গত ৪ এপ্রিল হাইকোর্ট উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয় চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে দায়িত্ব বুঝিয়ে দিতে। কিন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনিক জটিলতার কথা বলে এখনও দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেননি বলে জানান চেয়ারম্যান।

এলাকাবাসীর দাবি চেয়ারম্যান দায়িত্ব না পাওয়ায় সাধারণ জনগন নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও তাকে নানাভাবে হয়রানী করছে বলে এলাকাবাসীর অভিযোগ।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের মেম্বার নাসির উদ্দিন, বিএনপির স্থানীয় নেতা জজ মিয়া, আরেক নেতা আহাদ মিয়া, খোরশেদ আলম, কৃষক বিল্লাল মিয়া, বশীর আহমেদ, আজিজুল ইসলাম, আসাদ মিয়া, মহিবুল ইসলাম, মরিয়ম বেগম প্রমূখ।

বিএনপি’র নেতা জজ মিয়া বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোর করে ক্ষমতা দখল করে এখন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন খোরশেদ আলমকে জনগণ মেম্বার হিসেবে ভোট দিয়ে বিজয়ী করেছে। কিন্ত সে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। জনগণ মিজানুর রহমানকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। তাকে অযথা হয়রানী করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল মিয়া বলেন, হাইকোর্টের আদেশের পরও প্রশাসন কেন তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেননা। তাই আমরা মানববন্ধন করে প্রতিবাদ জানাই। এলাকাবাসীর দাবি অবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, আমাকে প্রশাসন চিঠি দিয়ে দায়িত্ব দিয়েছে। এখন আবার চিঠি দিলে দায়িত্ব ছেড়ে দিব। হাইকোর্টের নির্দেশ আমার কাছে আসেনি বলে তিনি জানান।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, ৫ আগস্টের পর আমাকে দায়িত্ব থেকে সরাতে মেম্বার খোরশেদ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেয়ার ব্যবস্থা করে আমাকে জেল খাটিয়েছে। এখন হাইকোর্টের আদেশ পেয়েও আমি দায়িত্ব পাচ্ছিনা। আমি দায়িত্বে না থাকায় জনগন দুর্ভোগে আছে। মানুষের সেবা করতেই জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্ত সেবা করতে পারছিনা।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ জানান, হাইকোর্টের আদেশটি আমি গত ১৯ এপ্রিল পেয়েছি। এতে প্রশাসনিক জটিলতা আছে। বিষয়টি আমি আমার উর্ধতন কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি। নির্দেশনা পেলে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দিব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত