৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৯, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামনে পড়া এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬ইং) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সম্রাট (২২), সিরাজগঞ্জ জেলার সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকার কবির (২৬), বত্রিশ এলাকার পারভীন আক্তার (৫৫) এবং আনতা (২৩), শরিয়তপুর জেলার সাড়ে ৩ বছর বয়সের আনাহিতা, করিমগঞ্জ উপজেলার সালমান (১৮) এবং আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইল উপজেলার দুলাল মিয়া (২৮) এবং পাকুন্দিয়া উপজেলার শীরামদী এলাকার ইকরাকে (১৩) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়া এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক থেকে উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা উদ্ধার কাজে অংশ নেন।

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং আহতদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা: নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে মোট ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে চোরাই হওয়া ডিম ভর্তি অটোরিকশা উদ্বার, আটক ১

রামগতিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলা

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

কুলিয়ারচরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি: জাহাঙ্গীর সভাপতি, যোবায়ের সম্পাদক

পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম-যোগ-বিয়োগের কারসাজিতে কোটি টাকা আত্মসাৎ

রামগতির আলেকজান্ডার ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি অনুমোদন