২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৫১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা কমপ্লেক্সে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) শীর্ষক প্রকল্পের আওতায় আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা অধিকতর আধুনিকরনের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলার সাথে রামগতিতে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি (এ জি-এ ডব্লিউ এস), স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র (এ আর জি) এবং স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র (এ ডব্লিউ এস) স্থাপন কারার লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং জয়েন্ট ভেঞ্চার অব সিয়াপ + মাইক্রস এস পি এ, ইটালি এবং মাজ্জাক ইন্টা: ট্রেড বাংলাদেশ এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

এ প্রেক্ষিতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা কমপ্লেক্সের নির্বাচিত স্থানে এ কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন কৃষি ও উপকূলীয় মানুষের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ প্রকল্প এটি। যা পরিবর্তিত জলবায়ুতে টেকসই কৃষিতে অগ্রগণ্য ভূমিকা রাখবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান জলবায়ু পরিবর্তনের ফলে বিরুপ আবহাওয়া জানান দিচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইতে হবে। তার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র এবং স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র স্থাপন প্রকল্প। যা উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, কৃষিতে ব্যাপক ভূমিকা রাখবে। আগাম সতর্কবাণী ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনবে।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) শীর্ষক প্রকল্পের অধীনে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন আমাদের উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকায়নে বিশেষ অবদান রাখবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

টেকনাফ বাহারছড়া গহীন পাহাড়ে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

রামগতির বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন বন্ধ

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু

রামগতিতে ঈদ-ই মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

পাকুন্দিয়ায় অপহরণের পাঁচদিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার॥ অপহরণকারী গ্রেফতার

রামগতিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

মদনে সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন এমপি সাজ্জাদুল হাসান

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক