২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সৎ মা সহ দুই শিশুকে জবাই করে হত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২০, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নে সৎ মা, সেই ঘরের ছোট ভাই ও ভাগ্নিকে জবাই করে হত্যা করেছে এ পরিবারের ১ম সংসারের ছেলে নরঘাতক মো. তারেক।

শনিবার রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চিডু মেস্তরীর বাড়ীতে।

স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা ও ইউপি সদস্য মো. হুমাউন কবির সবুজ জানান, ছিডু মেস্তরীর প্রথম সংসারের ছেলে তারেক। সে ঢাকায় থাকেন। দুইদিন আগে বাড়ীতে আসে। ঘটনার সময় সৎ মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা একপর্যায়ে তারেক তার সৎ মা ছকিনাকে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় সে তার সৎ মায়ের ছোট ছেলে মাহিনকে (৫) গলা কেটে হত্যা করে এরপর সে তার সৎ বোনের মেয়ে ভাগ্নি ফারিয়াকে (৪) জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক তারেক কে আটক করে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করে।

রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোছলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে রাব্বানীয়া মাদ্রাসাকে হারিয়েছে বিবিরহাট রশিদিয়া স্কুল

রামগতিতে শিক্ষক দিবস পালিত

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু

জেএসডি’র ৫০বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কমলনগর প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

রামগতিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলা

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় কলেজ ছাত্র হত্যার ঘটনায় জড়িতদেও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

কমলনগরে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়