৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:১৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ

শফিউল আজম চৌধুরী (জুয়েল), রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা শেষে অতিথিবৃন্দ এ দেয়ালিকা উদ্বোধন করেন। দেয়ালিকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর সম্পকৃত বিভিন্ন লেখা ও চিত্র প্রাধান্য পেয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শাহ্জাহান কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও দেয়ালিকা উদ্বোধন কমিটির নেতা গিয়াস উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দেয়ালিকার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা তার কনিষ্ঠ পুত্রের নাম রাসেল রেখেছিলেন। পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিল শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আশ্রয়ন প্রকল্পের কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কমলনগরে মেঘনায় নৌকাডুবি ৩ দিন পর বাবার লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

হোসেনপুরে আগুনে ভষ্মিভূত ২টি ঘর: ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

অষ্টগ্রামের ইউএনও আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ

কুলিয়ারচরে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ-১৮

ইটনা পশ্চিমগ্রাম নন্দীহাটি ও হাজারী কান্দার লিংক রোডটি সংস্কার একান্ত প্রয়োজন

দুর্গাপুরে ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দুর্গাপুরে ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

ইটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উৎযাপন