৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৫৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

স্বামী সেজে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাতের আধারে ঘুমের মধ্যে স্বামী সেজে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামে ঘটনাটি ঘটে।

সোমবার দুপুরে মাসুদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে কুলিয়ারচর থানায় গৃহবধূ নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী পাশের চৌকিতে ঘুমিয়ে ছিলেন। এসময় ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ করেন মাসুদ। এক পর্যায়ে লাইট জ্বালালে অভিযুক্তকে চিনতে পেরে চিৎকার দেন গৃহবধূ। তার চিৎকারে স্বামী উঠে যাওয়ায় মাসুদ দ্রুত পালিয়ে যান। পরে আশে-পাশের লোকজন চলে আসলে বিষয়টি তাদেরকে বলা হয় এবং আইনের আশ্রয় নেওয়া হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে দস্যুদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১ জেলের মৃত্যু

কুলিয়ারচরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন চরমোনাই পীর সাহেব

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

কমলনগরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশুটি ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি থেকে ছাত্রনেতা রাকিব এর পদত্যাগ

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

স্বাস্থ্যকথা: Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) সম্পর্কে জানুন

পাকুন্দিয়ায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

রামগতিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত