২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৩৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১২, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মরহুম মো. দ্বীন ইসলাম-এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎

‎মঙ্গলবার (১৩ মে ২০২৬ইং) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।‎

‎অনুষ্ঠানে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, হোসেনপুর আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন, প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক ইসরাত জাহান স্মৃতি, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আবুল কালাম, সাবেক ছাত্রনেতা হুসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ক প্রভাষক মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ।‎

‎এ সময় বক্তারা মরহুম দ্বীন ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।‎

‎প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

নান্দাইলে শিমুলতলা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অষ্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ এর মাসিক সভা অনুষ্ঠিত

রামগতিতে সয়লাব ক্ষতিকর আফ্রিকান শামুক, সচেতনতা ও নির্মূল জরুরী

রামগঞ্জে অবৈধ ট্রলি বন্ধ ঘোষণা দিলেন এমপি আনোয়ার খান

কমলনগরে সমালয় পদ্ধতিতে চাষকৃত ধান কাটা শুরু

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত