২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

আ স ম রব সব সময় মানুষের কল্যাণে কাজ কাজ করেছেন; তানিয়া রব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সহ সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া বর বলেছেন ‘ভোট চুরি করে যারা সংসদ সদস্য হয়েছেন, জায়গায় জায়গায় নিজের সম্পদ বৃদ্ধি করেছেন তারা এখন কোথায়? উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সব লুটপাট করেছেন, জনগণের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা এখন নেই। সবাই পালিয়ে গেছেন। অপরদিকে, স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব সবসময় দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছেন। কখনো অনিয়ম দুর্নীতি করেননি।

তিনি আরও বলেন, রামগতি কমলনগর ব্যাপক উন্নয়ন আ স ম রবের হাত ধরে হয়েছে। তিনি নদী খনন করেছেন। অথচ যারা গত ১৫ বছর ক্ষমতায় তারা কেউ ভুলুয়া নদী খননে আর ভূমিকা রাখেনি। ভুলুয়া নদী শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর আর বর্ষায় থৈ থৈ পানি। যে কারণে আজ ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা।

রোববার রামগতি ও কমলনগরে বন্যার্ত এলাকায় ত্রান বিতরণ করতে এসে ফজুমিয়ারহাটে এক পথসভায় এসব কথা বলেন তানিয়া রব। পথ সভার সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।

রামগতি পথ সভায় তিনি বলেন, ভারত আমাদের বন্ধু না। বলে বন্ধু, কাজে কি বন্ধু ? বর্ষায় তারা বাঁধ খুলে দিল; এটা কি বন্ধুত্বের প্রমান।

আমরা যদি পানিকে ধারণ করতে পারি, তাহলে ভারত দুষ্ট চক্রান্ত করে লাভ হবে না। সুতরাং আমাদেরকে নদী খাল খনন করতে হবে। আমরা ভূলুয়া নদীর ম্যাপ সংগ্রহ করে বিশেষজ্ঞদের নিয়ে ঢাকায় বসবো। উপদেষ্টা মন্ডলীদের কাছে যাব, বরাদ্দ নেয়ার চেষ্টা করবো, কোন কারণে বিলম্ব হলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী খনন করবো ছাত্র জনতা সঙ্গে নিয়ে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

ইটনায় দূর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগীতা

নান্দাইলে মামলা দায়ের করায় প্রতিপক্ষের হুমকীর আতংকে বাদীর পরিবার

কমলনগরে হাজিরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে জামায়াতের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত

রামগতি ও কমলনগর বিএনপি’র কমিটি গঠন

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮১টি পরিবার

রামগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার; উল্টো মামলা দিয়ে হয়রানি

কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলেন ১০ লক্ষাধিক টাকা