২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:১৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৫, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আবুল বাশার (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিঙের সাথে ফাঁস দেয় সে। বাশার ফলকন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী এবং ৭ নাম্বার ওয়ার্ডের মো. সিরাজের ছেলে।

স্থানীয়রা জানান বুধবার সকালে ভোট অফিস জামে মসজিদের মুয়াজ্জিন স্কুলের সিঁড়ির রেলিঙের সাথে বাশারের মরদেহ ঝুলে থাকতে দেখে সবাইকে জানায়। পরে স্থানীয়রা এসে কমলনগর থানা পুলিশকে খবর দেন। পাশ্ববর্তী এক মেয়ের সাথে বাশারের প্রেমের সম্পর্ক ছিলো। ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হচ্ছে খবর পেয়ে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। প্রায় ১০ বছর আগে বাশারের দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মারা যায়। এক মাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ

অষ্টগ্রামে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান

নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর বিচারের দাবিতে রামগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রামগতিতে বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হাসান মাহমুদ

কুলিয়ারচর-ভৈরবের দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ১০

কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

পাকুন্দিয়ায় তিন চোর গ্রেফতার মোবাইল-টাকা উদ্ধার