৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৫৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উপকূলে সাকার ফিসে সয়লাব হুমকিতে দেশীয় প্রজাতির মাছ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২১, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনা নদীর বুকের মাঝে পলি বিদৌত অঞ্চল উপকুলীয় রামগতির খাল বিল আদর্শ মৎস্য চাষীর পুকুরে উম্মুক্ত জলাশয় এবং মেঘনা নদীতে আধিক্য দেখা যাচ্ছে এ্যাকুরিয়ামের শোভাবর্ধণকারী বিদেশী প্রজাতির সাকার মাছ। যার পুরো নাম সাকার মাউথ ক্যাটফিস।

যে কোন পরিবেশে অভিযোজিত হয়ে দ্রুত বংশ বিস্তারকারী মাছটির এখন হরহামেশাই দেখা মিলছে বদ্ধ কিংবা মুক্ত জলাশয়ে, খাল বিল ডোবা নালায় এমনকি আদর্শ মৎস্য চাষীর পুকুরে। মাছটি খেতে সুস্বাধু না হওয়ায় সাধারণত কেউ খায় না এবং বাজারে নেই এর কোন চাহিদা।

জানা যায়, সাকার জলজ পোকামাকড়, শ্যাওলা, ছোট মাছ, মাছের ডিম, পোনা খায়। এদের ধারালো পাখনার আঘাতে অন্য মাছের দেহে ক্ষত তৈরি হয়ে পচন ধরে পরে মারা যায়। এদের সাথে খাবারের প্রতিযোগীতায় টিকতে না পেরে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ।

মৎস্য দপ্তর এ সাকার মাছের বিস্তার রোধে সভা সমাবেশ সেমিনার লিফলেট বিলি সহ নানান ভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
মৎস্য চাষী নেছার উদ্দিন সহ অনেকে অভিযাগ করেন, মাছটি আমাদের পুকুরে কিভাবে আসলো বুঝতে পারছিনা। এ মাছটির কারণে মাছ চাষে কাঙ্খিত উৎপাদন পাওয়া যায় না। ফলে চাষীরা পড়ছে লোকসানে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, প্রচুর পরিমানে খাবার ভক্ষণ করে লম্বায় ১৬ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয়ে খাবার ছাড়াই ডাঙ্গায় পুরো দুই দিন বেঁচে থাকতে পারে। মাছটি খেলে কোন স্বাস্থ্যঝুঁকি আছে কিনা এখনো সেরকম কোন গবেষণা হয়নি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

করোনার টিকা নিয়ে রাস্তায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

পাকুন্দিয়ায় ৫০পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রামগতিতে মহাপ্রভূ সেবাশ্রমে দূর্ধর্ষ চুরি

রামগতিতে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত