২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঊষার কেন্দ্রীয় সংসদ নেতৃত্বে রকি-সোহান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৯, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. এহসানুল হক রকিকে সভাপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী এস. এম. রেজাউজ্জামান সোহানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।

বুধবার (১৯ জুন) ঊষার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত ৩৮ তম ইদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির স্থায়ী উপদেষ্টা অধ্যাপক অমলেন্দু পাল সাধন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জুবায়ের হোসেন (ইসলামী বিশ্ববিদ্যালয়), শিবলী রহমান পাভেল (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত (খুলনা বিশ্ববিদ্যালয়) ও এম. শামীম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার লিমন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন অর্পা (খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়), ছাত্রীবিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন বৃষ্টি (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

এ সময় ঊষার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আলিফ আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম (আশরাফ), কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ঊষার স্থানী উপদেষ্টা মো. আশরাফ উদ্দিন, মো. আনিচউদ্দিন, সংগঠনটির অস্থায়ী উপদেষ্টাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জামায়াতের মতবিনিময় সভা

রামগতিতে সয়লাব ক্ষতিকর আফ্রিকান শামুক, সচেতনতা ও নির্মূল জরুরী

সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না : লক্ষ্মীপুরে এমপি নয়ন

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

রামগতি পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মেঘনার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি

টাকার অভাবে থেমে গেছে মেধাবী শিক্ষার্থী মেহেদী চিকিৎসা

মহেশখালীর মুহাম্মদপুর তেলীপাড়ায় মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযান

কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কমলনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত