২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৩, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংকে চুরির ঘটনা ঘটে।

চোরের দল ব্যাংকের তালা ভেঙ্গে কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীলের দু’টি মোটরসাইকেল নিয়ে যায়।

গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. তাজল ইসলাম খাঁন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের তালা ভেঙ্গে দুইজন কর্মকর্তার দু’টি ব্যক্তিগত মোটরসাইকেল চুরি করা হয়েছে। রাতে ব্যাংকে টাকা রাখা হয় না, ব্যাংকের টাকা কিংবা অন্য কোনো মালামাল চুরি হয়নি।

কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ব্যাংকের নিচ তলার গেট ও রুমের দরজার তালা ভেঙ্গে দুইটা মোটরসাইকেল নিয়ে যায় চোর। এই ঘটনায় তারা ব্যক্তিগতভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির চর রমিজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউপি চেয়ারম্যান দিদারের বাঁধা

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

কিশোরগঞ্জের প্রবর্তন সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

হোসেনপুরে শ্রমিকের বাড়িতে সৌদি মালিক