৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:০৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে মেঘনায় নৌকাডুবি ৩ দিন পর বাবার লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকারের সময় নৌকাডুবিতে নিখোঁজের তিন দিন পর বাবার লাশ উদ্ধার হয়েছে। তবে তার ছেলের সন্ধান এখনও মেলেনি।

মঙ্গলবার সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হন।

নিহত বাবার নাম মো. নুরুজ্জামান (৫০) ও নিখোঁজ ছেলের নাম নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

স্বজনরা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা ফোন দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, শনিবার রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয়জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে ফিরলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

রামগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন বিবি হালিমা

রামগতির চরগাজীতে ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

রামগঞ্জে ফার্মেসীতে এসে গৃহবধু ধর্ষিত পল্লী চিকিৎসক গ্রেফতার

আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরী মনির আবেদন

রামগতিতে বেলালের পোল্ট্রি খামারে জনজীবনে চরম দূর্ভোগ

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সংশোধিত; রামগতিতে এমপি’র টিআর বরাদ্দের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দু-গ্রুুপে সংঘর্ষ

কমলনগরে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার