১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হার্ভেস্টার মেশিন (ধান/শস্য কাটার যন্ত্র)’র ধাক্কায় রাফসান (৭) নামের একটি শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ছয়টার সময় উপজেলার চর জাঙ্গালীয়া ০২ নাম্বার ওয়ার্ডস্থ চর জাঙ্গালীয়া ‘মাধ্যের বাড়ি’ সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাফসান চর জাঙ্গালীয়া গ্রামের হারিছ আহমদের বাড়ির প্রতিবন্ধী হোসেনের পুত্র। নিহত রাফসান স্থানীয় নূরানী মাদরাসার প্রথম ছাত্র বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচা আলা উদ্দিন জানান শিশুটি বাড়িতে প্রবেশের সময় হার্ভেস্টার মেশিনের ধাক্কায় ঘটনাস্থলে মারাত্মক জখম হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে হার্ভেস্টার চালক চর পাগলা গ্রামের বাসিন্দা লিটনের পুত্র ইমন (৩০) তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলনগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌহিদুল ইসলাম বলেন হারভেস্টার মেশিনের ধাক্কায় একটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি তদন্তে পুলিশ পাঠিয়েছি তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে তাদের আওয়ামীলীগ করার অধিকার থাকবেনা

উপ-সম্পাদকীয়: লক্ষ্মীপুরে কৃষি পর্যটনের সম্ভাবনা

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এনসিডি কর্ণার উদ্বোধন

রামগতি উপজেলা আ’ লীগের সভাপতি প্রার্থী ড. সারু

লক্ষ্মীপুরে যাত্রীদের হয়রানি বন্ধে সিসিএস এর মানববন্ধন

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

নান্দাইলে ২য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ আসামী গ্রেফতার

কমলনগরে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্মসূচী পালন

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা