৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৪৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘‘ সুখে ভরবে আগামী দিন; পেনশন এখন সর্বজনীন ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ অংশ গ্রহণে পেনশন স্কিমের সুবিধার বিষয়ে মতবিনিময় করা হয়।

ইউএনও অনিন্দ্য মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় বয়সকালে সামাজিক নিরাপত্তা দিতে এ সর্বজনীন পেনশন স্কিম।

অবহিতকরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, ওসি তদন্ত মো. টুটুল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, জিনারী ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রুহিদ, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, পুমদি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম. আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, পৌর প্যানেল মেয়র নাজমুল হক লিমন প্রমুখ।

সর্বজনীন পেনশন স্কিম চার প্রকারের রয়েছে। এগুলো হল প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা । সমতা স্কিমের মাধ্যমে দারিদ্রসীমার নিচে যাদের আয় সীমা বাৎসরিক অনূধ্ব ৬০ হাজার টাকা। স্বল্প আয়ের নাগরিকগণের জন্য এ স্কিম। সমতা স্কিমে মাসিক জমার পরিমাণ ১০০০ টাকা। যার মধ্যে জমাকারী ৫০০টাকা এবং বাকি ৫০০টাকা দিবে সরকার।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

মদনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

উপ-সম্পাদকীয়: টেকনাফ বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা

অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে- অতিরিক্ত পুলিশ সুপার

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়স্কদের অনুদান ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পত্নীতলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

রামগতিতে সম্পত্তি নিয়ে বিরোধে মারামারি বাড়ীঘরে হামলা আহত-৪

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে পাবনা থেকে উদ্ধার

কুলিয়ারচর মাঠ প্রশাসন কর্মচারীদের মাসব্যাপী পূর্ণ দিবস কর্ম বিরতি শুরু

কিশোরগঞ্জে খরিদ্দারের ছুরিকাঘাতে মুদি দোকানি নিহত

রামগঞ্জে জোরপূর্বক গাছ কেটে সম্পত্তি দখল