১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৫৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

করিমগঞ্জে বিএনপি’র ৬২ নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জনের জামায়াতে যোগদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৯, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তারা হলেন— করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এসময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, “আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ছেলেদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে-এটাও আমাকে অনুপ্রাণিত করেছে।”

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপি’র যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগাম জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ ম্যানেজার ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ষড়যন্ত্রকাদিদের কঠোর হুঁশিয়ারি দিলেন নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

রামগতির আজাদ মেমোরিয়ালে জাল সনদে শিক্ষকের চাকুরী

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

নান্দাইলে দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক উচ্ছেদের অভিযোগ

রামগতিতে নানান কর্মসূচীতে জাতীয় শিশু দিবস পালিত