৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:০৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে খরিদ্দারের ছুরিকাঘাতে মুদি দোকানি নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৯, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: ‌কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে মোবাইল ফোন লুকানোর অভিযোগের জে‌রে এক মুদি দোকানিকে ছুরি মেরে হত‌্যার অভিযোগ উঠেছে খরিদ্দারের বিরুদ্ধে।

রবিবার (১৬ এপ্রিল) রাত ৯ টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ (২৫) নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে। অভিযুক্ত লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দুই দিন আগে সাদকখালী চৌরাস্তা বাজারে মুদি ব্যবসায়ী শরীফের দোকানে কিছু মালামাল কিনতে আসেন লিয়ন। মালামাল কিনে যাওয়ার সময় দেখেন তার হাতের বাটন মোবাইল ফোনটি নেই। তখন লিয়ন মুদি দোকানি শরীফকে দোষারোপ করেন যে, তার মোবাইলটি শরীফ লুকিয়ে রেখেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মাধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে রবিবার রাত ৯টার দিকে দোকানে গিয়ে মুদি দোকানি শরীফকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় লিয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনার সময় বাজারে তেমন লোক ছিলনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত লিয়নকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না—প্রতিমন্ত্রী পলক

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

কিশোরগঞ্জে ইবনে সিনা ফার্মার রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

রামগতি পৌরসভায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রাজশাহীর আমবাগানে ফোটেনি আশানুরূপ মুকুল!

কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

বন্ধ হয়নি শিরোইল বাস টার্মিনালে জুয়ার রমরমা আসর!

পাকুন্দিয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার