৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন জেলা পর্যায়ে কর্মরত চার সাংবাদিক। তারা হলেন, সংবাদপত্র ক্যাটাগরিতে সাজন আহম্মেদ পাপন (আজকের পত্রিকা), অনলাইন ক্যাটাগরিতে তাসলিমা আক্তার মিতু (খবরের কাগজ), মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে রাকিবুল হাসান রোকেল (ডিবিসি নিউজ) এবং টেলিভিশন ক্যাটাগরিতে রুমন চক্রবর্তী (একুশে টেলিভিশন)।

শনিবার রাতে শহরের শেফরন ডিলাইট হল রুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, প্রবীণ সাংবাদিক মু, আ, লতিফ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম. নাজমুল হাসান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল ও বিজয় রায় খোকা, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান স্বাগত বক্তব্য এবং সহ-সভাপতি আলী রেজা সুমন ও সম্মানসূচক সদস্য মো. জাকারিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ছুটি নিয়ে ২ বছর ধরে বিদেশে রামেক এর দুই নার্স, তুলছেন বেতন-ভাতা!

কিশোরগঞ্জে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ হুমায়ুন

কমলনগরে অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত

রামগঞ্জে ফার্মেসীতে এসে গৃহবধু ধর্ষিত পল্লী চিকিৎসক গ্রেফতার

টেকনাফে “মৌলভীবাজার একতার বন্ধন” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইটনায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মুনষ্টার একাডেমীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা

কমলনগরে চোরাই হওয়া ডিম ভর্তি অটোরিকশা উদ্বার, আটক ১

কমলনগরে শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা