১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৩২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জসীম উদ্দিন লিটন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও ধূপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসীম উদ্দিন লিটন প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কুলিয়ারচর প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ) বিকেলে উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিবারের মত এবারও এ উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিদের মধ্য থেকে উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সালের জন্যে মো. জসীম উদ্দিন লিটন-কে কুলিয়ারচর উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।

জসীম উদ্দিন লিটন ১৯৯১ সালে ঐতিহ্যবাহী ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৩ সালে ভৈরব হাজী হাসমত সরকারি কলেজ থেকে এইচএসসি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স এবং ১৯৯৭ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

মো. জসীম উদ্দিন লিটন বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, কুলিয়ারচর সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, ১৯৯১ সালে হাজী আসমত কলেজ ছাত্র সংসদ এর নির্বাচিত পাঠাগার সম্পাদক, ১৯৯৩ সালে হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও ২০০১ সালে কুলিয়ারচর উপজেলা শাখার আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

তাঁর অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন-এর সহযোগিতায় শিক্ষা বঞ্চিত এলাকা
ধূপাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো। ফলে অনেকটা পথ (দুরত্ব) লাঘব হয়, হতদরিদ্র, অসহায়, লেখাপড়া থেকে বঞ্চিত গ্রামীন ছেলে-মেয়েদের লেখাপড়া করার সুযোগ পায়।

তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে থাকেন। তাঁর নীরব দানে নিয়মিত উপকৃত তাঁর চারপাশের অসহায় পরিবারের মানুষেরা। তাঁর এ অর্জনে বন্ধুমহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর উপজেলা সমিতির ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক

পাকুন্দিয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

উপ-সম্পাদকীয়: বর্তমান সরকারের কাছে নারী ভোটাররা কী চান?

রামগতির চর মেহার আদর্শ স্কুলে রিয়াজ সভাপতি মনোনীত

পাকুন্দিয়ায় পুলিশের দেওয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন গোলাপজান

কমলনগরে বন্যার্তদের মাঝে জেএসডি’র ত্রান বিতরণ

কুলিয়ারচর পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কমলনগরে প্রানিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন