২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:১৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে ১৩ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২০, ২০২১ ১১:৫৬ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৩ মামলার আসামী লিংকন ও ২ মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে কুলিয়ারচর পৌরশহরের ভাটি দোয়ারিয়া মহল্লার পরিত্যক্ত আখড়া মন্দিরের ভিতরে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুলিয়ারচর পৌরশহরের তাতারকান্দি মহল্লার মৃত আব্দুল হাই দুদু মিয়ার ছেলে মো. লিংকন (২৬) ও আশ্রবপুর মহল্লার মজনু মিয়ার ছেলে মো. জুবাইদ (২০)।

থানা সূত্রে জানা যায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’র নির্দেশনায় এসআই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে দু’জনের নামে ২০ ডিসেম্বর কুলিয়ারচর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৪০ ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং- ১৩।

এবিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আসামীদের মধ্যে আজকের মামলাসহ লিংকন ১৩ মামলার আসামী। ওসি বলেন, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

৯ দিনের সফরে লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকায় এমপি মো. আবদুল্লাহ আল মামুন

হোসেনপুর মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

ইটনায় ৭ম ধাপের নির্বাচনের ভোট গ্রহণ ৭ফেব্রুয়ারী

কমলনগরে বন্যার্তদের এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নগদ অর্থ সহায়তা প্রদান

লক্ষ্মীপুরে মাসুম ভূঁইয়াকে গণ সংবর্ধনা দিয়ে বরণ করে নিলেন পৌরবাসী

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত