1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২২, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে আরএমপি, ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা করেছেন সাংবাদিক রাতুলের পিতা মো. মাসুদ রানা সরকার।

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিবির বহিষ্কৃত সাবেক উপ-পুলিশ পরিদর্শক (বিপি- ৮৭১৪১৬৮২৭৯) মো. মাহবুব হাসানকে বিবাদী করে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় আরও ৪জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
ভুক্তভোগী মো. মাসুদ রানা সরকার (৫৫), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গৌরহাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দীন সরকারের ছেলে।
মামলার বরাত দিয়ে জানা যায়, গত ইং (২৩ অক্টাবর ২০১৯) দুপুর দেড়টায় বাদীর নিজ বাসভবনে বিবাদীগণ সিভিল পোষাকে অবৈধভাবে প্রবেশ করে। ওই সময় এসআই হাসান বিবাদীর ছেলে সাংবাদিক মো. রাজিব আলীর (৩১) মাথায় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক রাজপাড়া থানাধীন সিমলা বাগানে অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইলে ফোনে জানায় বাদীকে জানায়, আপনি দ্রুত আমাকে ৫ লাখ টাকা দেন। নইলে আপনার ছেলেকে পদ্মার চরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলব। ছেলের প্রাণ রক্ষার্থে এসআই হাসানের কথামতো বাদী সিমলা বাগানে গিয়ে ৫লাখ টাকা প্রদান করেন। টাকা পেয়ে বিবাদী বলে আপনার ছেলেকে আমি বাসায় পৌঁছে দিব। কিন্তু এসআই হাসান বাদীর ছেলে সাংবাদিক রাতুলকে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। ওই মামলায় দীর্ঘ প্রায় ১৬ মাস পর জেল হাজত হতে জামিনে মুক্তি পায় সাংবাদিক রাতুল। পরে বাদী এসআই হাসানের কাছে গিয়ে টাকা ফেরত চায়। এতে ক্ষুদ্ধ হয়ে এসআই হাসান মারমুখী আচরণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মাসুদ পারভেজ জানান, ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে আরএমপি, ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে শিঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

কুলিয়ারচর-ভৈরবের দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ১০

রামগতিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জে কোর্টের নিষেধাজ্ঞার পরও দেওয়া হয়েছে নামজারী

ঈশ্বরগঞ্জে কোর্টের নিষেধাজ্ঞার পরও দেওয়া হয়েছে নামজারী

পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ !

স্বল্প সময়ে অধিক লাভ, ‘কপি’ চাষে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্রের চাষীরা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতার দন্ড

দৌলতখানে প্রাথমিকের প্রধান শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেপ্তার