৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফ প্রেসক্লাব থেকে সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৭, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) প্রকিনিধি: মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাভোগের পর মুক্তি পাওয়া সাংবাদিক আরাফাত সানিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন দৈনিক বাংলাদেশ বুলেটিনের টেকনাফ প্রতিনিধি ও কক্সবাজার নিউজ (সিবিএন) এর প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, “সত্য ও ন্যায়ের পথ কখনো পরাজিত হয় না। মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান ঘটিয়ে আরাফাত সানির মুক্তি আমাদের জন্য স্বস্তি ও আনন্দের বিষয়। আমরা আশা করি, তিনি আগের মতোই সাহসিকতা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মো. কলিম, সোলতান আহমদ, এস. কে. জাফর, শিক্ষক মো. ইউনুছ, প্রবাসী মো. শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই সাংবাদিক আরাফাত সানি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা