২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে মানব পাচার, অপহরণ ও মাদক বিস্তার রোধে জোর দাবি জানালেন সভাপতি নুরুল হোসাইন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৯, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাম্প্রতিক সময়ে মানব পাচার, অপহরণ, পাহাড়ে হত্যা, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এসব অপরাধ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।‎

‎জানা যায়, টেকনাফ সীমান্ত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারীদের একটি সক্রিয় চক্র কাজ করছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী-পুরুষ ও শিশুদের বিদেশে পাচার করা হচ্ছে, যা বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

‎অন্যদিকে, অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও বৃদ্ধি পেয়েছে।‎

‎এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করার দাবি উঠেছে।

‎এছাড়া, মাদক ব্যবসা টেকনাফে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ইয়াবাসহ বিভিন্ন মাদকের অবাধ বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।‎

‎স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ অস্ত্রের উপস্থিতিও বাড়ছে, যা বিভিন্ন অপরাধ সংঘটনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তাই দ্রুত অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।‎

‎রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নতুন করে অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি যারা এখনো নিবন্ধনের আওতায় আসেননি, তাদের দ্রুত নিবন্ধনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।‎

‎সচেতন মহলের মতে, টেকনাফে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে মানব পাচার, অপহরণ, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনার বিকল্প নেই। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার ও প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কমলনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

তৃণমূলে ভোটের আয়োজন সততা-দক্ষতায় প্রশংসায় ভাসছেন বিএনপি’র ৩ নেতা

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

কমলনগরে বিবাহিত-অছাত্র দিয়ে কমিটি দেয়ায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ

কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২জন নিহত

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র

নান্দাইলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা