২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:১৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

প্রতিবেদক
usbd Tech
আগস্ট ২৫, ২০২১ ১:২৭ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে ভারি বর্ষণের আভাস দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকবে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৮০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ছুটি নিয়ে ২ বছর ধরে বিদেশে রামেক এর দুই নার্স, তুলছেন বেতন-ভাতা!

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণ

নান্দাইলে ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

কমলনগরে হাজির হাট ইউনিয়ন জেএসডি’র আহবায়ক কমিটি গঠন

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩যুগ ধরে সেবা দিয়ে যাচ্ছেন ২ সেবিকা

পত্নীতলায় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা

রামগতিতে দেশীয় অস্ত্র দুই ডাকাত আটক, গণ চুরির হিড়িক

পাকুন্দিয়ায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

তাড়াইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

উপ-সম্পাদকীয়: আপনার ত্যাগের মাধ্যমে অপরের কল্যাণ নিহিত