২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৫৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দৌলতখানে মায়ের পিঠুনিতে সন্তানের মৃত্যু’র অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৬, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

মেহেদী হাসান শরীফ, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে স্কুল পড়ুয়া ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। অভিযোগ রয়েছে মায়ের নির্মম আঘাতে শিশুটি মৃত্যু হয়। তবে পরিবারের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

রবিবার (২১ এপ্রিল) রাত অনুমান ১০টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের ২নং ওয়ার্ডের মুরাদ হাওলাদার বাড়িতে এঘঠনা ঘঠে।

স্থানীয়রা জানায়, ছায়েদ আলীর ছেলে রমজান নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মর্মে মায়ের ডাকচিৎকারে এলাকাবাসী এ ঘটনা শুনতে পায়। রাতেই খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মৃত রমজানের মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এলাকাবাসী জানান, রমজানের বাবা ছায়েদ আলী একটি মামলায় জেলহাজতে থাকার সুবাদে শিশুপুত্র রমজান নিজ পানবরজ থেকে মায়ের অজান্তে পান সংগ্রহ করে বিক্রি করে পকেট খরচ চালাতো। এ ঘটনা মা ফাতেমা বেগম জানতে পেরে ৩-৪ দিন আগে ছেলে রমজানকে শিকল দিয়ে বেঁধে রেখে ব্যাপক মারধর করে।

রবিবার সকালে মায়ের সম্মতিতে বরজ থেকে পান নিয়ে বোরহানগঞ্জ বাজারে নিয়ে বিক্রি করে মায়ের কাছে টাকা ফেরত দিয়ে অবশিষ্ট না থাকায় বিকাল বেলা আবারো পানবরজে গিয়ে কিছু পান সংগ্রহ করার সময়ে মায়ের হাতে ধরা পড়ে যায়। পরে সেখান থেকে নিয়ে আবারো ব্যাপক মারধর করেন মা।

স্থানীয়রা আরো বলেন, এদিকে মায়ের নির্মম নির্যাতনে শিশু ছেলে রমজানের মৃত্যুর ঘটনাটি ধামাচাঁপা দিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মর্মে প্রচার চালায় মা। ১২ বছরের ছোট শিশু ঘরের মধ্যে মায়ের উপস্থিতিতে কিভাবে আত্মহত্যা করেছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শিশু রমজানের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করে মায়ের বিচার দাবি করছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। ২২-০৪-২০২৪ দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা হয় মামলা নং-০৫

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কমলনগরে চেয়ারম্যান পুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত

পত্নীতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ

মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার

রামগতিতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লুটের অভিযোগ

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন

নান্দাইলে একজন মাঠ কর্মকর্তা দিয়ে চলছে কৃষি সেবা

রামগতিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

৭১ এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই ; আ স ম রব