২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাইকে কুপালো প্রেমিকার চাচা ॥ আটক ৩

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাই আমিনুল ইসলাম (২২)কে বাড়িতে ডেকে নিয়ে কুপালো প্রেমিকার চাচা আবুল কালাম ওরফে হিরাম মাস্টার। সোমবার (১লা মে) সকাল সাড়ে দশটার দিকে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত আমিনুল ইসলাম আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা শিক্ষক আবুল কালাম ওরফে হিরাম মাস্টার, মাস্টারের পুত্র অমিত ও স্ত্রী রওশন আরাকে ঘরের ভিতর আটক করে। পরে নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আহত আমিনুল ইসলাম সিংদই মধ্যপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র। সে খোকন মিয়ার পুত্র তুহিনের আপন চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তুহিন (১৯) এর সাথে একই গ্রামের মৃত আঃ বারেকের পুত্র সুনু মিয়ার কন্যা সারমিন আক্তার (১৫) প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দুইজনেই সম্পর্কে প্রতিবেশী চাচাত ভাই-বোন হয়। গত ৪/৫দিন পূর্বে তারা পালিয়ে বিয়ে করেন।

বিষয়টি জানতে পেরে গতকাল রোববার মেয়ের পরিবারের সদস্যরা ছেলের বাড়িতে গিয়ে বাড়ি-ঘরে আগুন লাগানো সহ খুন করার হুমকী দেয়। এতে আমিনুল ইসলাম প্রতিবাদ করায় সারমিন আক্তারের আপন চাচা হাওলাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম ওরফে হিরাম মাস্টার খুবই ক্ষিপ্ত হন। সোমবার সকালে তুহিনের চাচাতো ভাই আমিনুল ইসলাম বাড়ি থেকে দোকানে যাবার পথে হিরাম মাস্টার তাঁকে বাড়িতে ডেকে এনে চুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে যুবদের হাতে চেক, গাছের চারা ও সনদ প্রদান

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

গলাকেটে মৃত্যু কাগজে লিখা স্ত্রী দায়ী নয়, সন্তানদের দেখে রেখো

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার আগে জেনে শুনে দিবেন… কিশোরগঞ্জে পুলিশ সুপার

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কমলনগরে সিরাতুন্নবী (স:) সেমিনার অনুষ্ঠিত

ইটনায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন

কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের আয়োজনে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময়

পাকুন্দিয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত