২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:১৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে যুবদের হাতে চেক, গাছের চারা ও সনদ প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, প্রতিনিধি (কুলিয়ারচর) কিশোরগঞ্জ: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছেন।

সোমবার ( ১ নভেম্বর ) সকাল ১১ টায় কুলিয়ারচর উপজেলা পুরাতন কোর্ট ভবন প্রাঙ্গন যুব উন্নয়ন কার্যালয়ের সামনে যুব দিবস কর্মসূচীর মধ্যে অতিথি কর্তৃক শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফলদ-গাছের চারা লাগিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এই পর্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল আলম।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও ফারুক মিয়াসহ ক্যাশিয়ার মো. আমির হোসেন।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রশিক্ষণার্থীদের ৪ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান ও বিভিন্ন প্রজাতির ফল, ঔষধি গাছের ১২০ টি চারা বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ,প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের সংঘঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পৃথিবীর আলো দেখার পরপরই মারা গেল জোড়া মাথার শিশুটি

রামগতিতে ঝড়ে লন্ডভন্ড মসজিদ

কুলিয়ারচরে বায়োগ্যাস প্লান্টের শুভ উদ্বোধন করলেন ইউএনও ফারজানা আলম

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

পরকীয়া প্রে‌মের জে‌রে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ন্ডের রায় দি‌য়ে‌ছেন আদালত

রামগতিতে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু

রামগতিতে শীতার্ত মানুষের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

রামগতিতে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত