২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:০৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে বিএনপি’র চার গ্রুপের পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৭, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিএনপি’র চারটি গ্রুপ পৃথক পৃথকভাবে বিজয় র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে।

বৃহস্পতিবার ১৬ই ডিসেম্বর উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা বিএনপি’র সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায় তাঁর পক্ষের নেতাকর্মীরদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ সহ বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপরই সাবেক ছাত্র দল নেতা ও বর্তমান বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদের প্রতি মাগফেরাত কামনা সহ বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

এছাড়া নান্দাইল উপজেলার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি এ.এফ.এম আজিুজল ইসলাম পিকুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‌্যালীর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে। অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় বৈদেশীক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালী ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এতে বিএনপি’র চারটি গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করে।

এতে মুখরিত হয় নান্দাইল উপজেলা সদর। তবে এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতাকর্মীরা বিজয় র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে পিছন দিক থেকে সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলের কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে বিকাল ৩টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন। তিনি আরও জানান, এতে পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. খাইরুল ইসলাম ভূইয়া শুভ, স্বেচ্ছা সেবক দল নেতা রায়হান হাসান, মো. হৃদয় হাসান, মো. ফরহাদ মিয়া, ছাত্রদল নেতা মো. আকাশ ও জয়নাল সহ আরোও ২/৩জনকে আহত হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পাঁচ লাখ ১৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে মৎস্য জীবি দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুলিয়ারচর পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ

কমলনগরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশুটি ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার