২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুরগীবাহী দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬ইং) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে সড়কের পাশে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বেড়িবাঁধ দখল করে স্থাপনা নির্মাণ

কমলনগরে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রামগতিতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

ইটনায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

উপ-সম্পাদকীয়: শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা কতটা কার্যকর

করিমগঞ্জে কর্ণেল (অব:) ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কমলনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বন্ধ হয়নি শিরোইল বাস টার্মিনালে জুয়ার রমরমা আসর!

পাকুন্দিয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন