1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৮, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৮জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম রমজান আলী খোকন (৩৪)। তিনি উপজেলার ঝাউগারচর (নামাপাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার মির্জাপুর বাজারে অবস্থিত কালিমন্দিরের পশ্চিম পাশে বালুর ঘাটে বসে এক যুবক গাঁজা বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে লাল রঙের ওড়নায় মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ২৫ হাজার টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, গ্রেপ্তার হওয়া যুবক দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছে। এই ব্যবসা করে সে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা