৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৪৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৭, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মারুফা আক্তার নামের ২৪ বছর বয়সী এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মারুফা আক্তার উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধারচর গ্রামের অটোরিকসা চালক মিনহাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মারুফা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী মিনহাজ উদ্দিন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বামী মিনহাজ উদ্দিন বলেন, সকালে আমি অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে এসে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। অনেক ডাকাডাকি করার পরও তাঁর কোন সারাশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখি গলায় রশি পেঁচানো ধর্ণার সঙ্গে তাঁর লাশ ঝুলে আছে। সঙ্গে সঙ্গে দা দিয়ে রশি কেটে অটোরিকসায় তুলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ২৪ দিন বয়সী তাদের একটি পুত্র সন্তান ছিল। প্রায় এক মাস আগে সন্তানটিকে বুকে নিয়ে স্ত্রী মারুফা ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে জেগে দেখেন সন্তানটি মৃত। কখন কিভাবে সন্তানটি মারা গেল এ বিষয়ে স্ত্রী কিছুই বলতে পারছিলেন না। এরপর থেকে সন্তানের শোকে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। এসব কারণেই হয়তোবা সে আত্মহত্যা করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে মারুফা আক্তার আত্মহত্যা করেছে। যে ঘরে তিনি মারা গেছেন ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় মাসব্যাপী সার্কাস ও পল্লী বাণিজ্য মেলার উদ্বোধন

কমলনগরে চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

রামগতি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

হিউম্যান এইড কক্সবাজার জেলা কার্যালয় উদ্বোধন

স্বল্প সময়ে অধিক লাভ, ‘কপি’ চাষে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্রের চাষীরা

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

ইটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উদযাপন

কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুলকে পিটুনি

পাকুন্দিয়া হাসপাতালে বিভিন্ন পদে কাজের দক্ষতার উপর পুরষ্কার বিতরণ