৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:২১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডা. সুলতানুল আলম স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের এ খেলায় অংশগ্রহণ করে বড়আজলদী তাইজ উদ্দিন ফুটবল একাডেমী বনাম বুরুদিয়া অগ্নি একতা স্পোটিং ক্লাব। এতে ট্রাইবেকারে তাইজ উদ্দিন ফুটবল একাডেমী ০৫-০৬ গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠে। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

হোসেন্দী ফুটবল একাদশের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. একেএম শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, আমজাদ হোসেন স্বপন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম সুজন ও মহিবুল্লাহ পিয়াস প্রমুখ।

টূর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে বড়আজলদী তাইজ উদ্দিন ফুটবল একাডেমী বনাম বুরুদিয়া অগ্নি একতা স্পোটিং ক্লাবের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। ট্রাইবেকারের প্রতিটি গোলের দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শক। খেলাটি পরিচালনা করেন পাকুন্দিয়া সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক ক্রীড়াবিদ মীর আশরাফুল হক চঞ্চল। খেলার ধারা বর্ণনায় ছিলেন রেদুয়ানুল হক ও কামাল হোসেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব

পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষায় নকল হলে শাস্তি- শিক্ষামন্ত্রী

রমজানে অসহায় বঞ্চিত ও এতিমদের পাশে থাকবে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম

কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা 

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের আর্থিক সহায়তা প্রদান

রামগতির ইউএনও’র সাথে স্কাউটদের মতবিনিময়

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার

কুলিয়ারচরে জুয়েলারি ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা