২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৪১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৮, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফিতা কেটে মুক্তির উৎসব ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা সাবরেজিষ্ট্রার মহসিন আহমেদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে সমালয় পদ্ধতিতে চাষকৃত ধান কাটা শুরু

বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি’র কমিটি অনুমোদন

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কমলনগরে চরঠিকা খাল দখল করে অপরিকল্পিত রাস্তা নির্মাণের অভিযোগ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন পাকুন্দিয়ার ১৮ পরিবার

অষ্টগ্রামে অটো-মিশুক মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি সজু – সম্পাদক মোশারফ

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার—হোসেনপুরে সৈয়দ সাফায়েতুল ইসলাম