১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বজ্রপাতে একই বাড়ির তিন শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১০, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণির তিন শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা তিনজনই চরটেকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানাযায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুলে যায়। এ সময় ভিপি হাকিমের বাড়ির সামনে পৌছলে ঝড়সহ বৃষ্টিপাতের কবলে পড়েন শিক্ষার্থীরা। হঠাৎ বজ্রপাতে মাটিতে পড়ে যান তিন শিক্ষার্থী। পরে স্থানীয়তা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হলে পথেই তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের পরিবারকে দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বাজুসের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

রামগতিতে সার্ভে ও পরিমাপ ছাড়াই পাউবির খাল খননের উদ্যোগ

পাকুন্দিয়ায় সদর হাসপাতালের কেবিনের ঝর্ণা চুরি

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক

রামগতিতে নতুন বই হাতে শিশুদের উৎসব

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শহীদি মার্চ পালিত

কুলিয়ারচরে নিজ কর্মস্থল সরকারি হাসপাতালে সিজার করালেন ডা. রুবাইয়াৎ তাহসিন