১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:১৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৬, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুর হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাকুন্দিয়া পৌরসভা। বৃহস্পতিবার (২৬ মে) আনন্দঘন পরিবেশে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। চূড়ান্ত খেলায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে পাকুন্দিয়া পৌরসভা বিজয়ী হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে গোল্ডকাপ তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর জুয়েল ও শামছুন্নাহার আপেল, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন, পাকুন্দিয়া মহিলা অনার্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের সাংবাদিক কাঞ্চনের বাবা বারিক সিকদার আর নেই

পাকুন্দিয়ায় বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি সই

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

রামগতিতে বিধবার বসতবাড়ী জমি দখলের পাঁয়তারা

পাকুন্দিয়ায় নিটল-নিলয় মটরস লিমিটেডে’র বিরুদ্ধে অভিযোগ